ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে পাঁচ সন্তানের জনক ৬০ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার গভীর রাতে ঘরের আড়ায় গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের মৃত মজিদ শেখের ছেলে। এলাকাবাসী জানান, বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে তিনি ঋণ নেন। তাদের বারবার তাগিদ সত্ত্বেও নির্ধারিত কিস্তি পরিশোধ করতে না পারায় এবং এলাকাবাসীর কাছেও ঋণগ্রস্ত হওয়ায় স্ত্রীর সঙ্গে প্রায়ই কলহ হতো। তারই সূত্র ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সিরাজদিখান থানার এসআই মো. রিপন খান জানান, লাশের সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার প্রমাণ মিলেছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
