তুলনা চান না রুট

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৫

সময়ের অন্য তিন সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনের সঙ্গে তুলনা চান না ইংল্যান্ডের জো রুট। তিনি বলেন, ‘অন্যদের সঙ্গে নিজের তুলনা করি না আমি। তবে ভিন্ন ভিন্ন সংস্করণে তারা কীভাবে ইনিংস গড়ে তোলে, সেটা প্রচুর দেখি। আমরা কথা বলছি এমন তিন ব্যাটসম্যানকে (কোহলি, স্মিথ, উইলিয়ামসন) নিয়ে, খেলাটির ইতিহাসের সেরাদের মধ্যে আছেন যারা। দেখার জন্য ও শেখার জন্য তারা অসাধারণ তিন জন। সত্যি বলতে, আমি নিশ্চিত নই যে নিজেকে ঐ বন্ধনীতে রাখব।’