বাস্কেটবলে ফ্লেইম বয়েজ, বিমান ও নৌবাহিনী চ্যাম্পিয়ন

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৫

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি জিমন্যাশিয়ামে বাস্কেটবল ফেডারেশন আয়োজিত থ্রি অন থ্রি বয়সভিত্তিক তিনটি টুর্নামেন্ট শেষ হয়েছে। অনূর্ধ্ব-১৬ লড়াইয়ে ফ্লেইম বয়েজ বি দল ৮-৬ পয়েন্টে ফ্লেইম বয়েজ এ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। অনূর্ধ্ব-১৮ লড়াইয়ে বিমানবাহিনী ১৭-১৪ পয়েন্টে হরনেটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং অনূর্ধ্ব-২৩ লড়াইয়ে নৌবাহিনী ১৪-১২ পয়েন্টে যোশে ফাইটসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন পুরস্কার বিতরণ করেন। উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মইনুল আহসান মঞ্জু, সাধারণ সম্পাদক এ কে সরকার, সদস্য মোস্তফা জাবেদ মহিউদ্দিন প্রমুখ।