কলকাতার ষষ্ঠ জয়

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২২:৪৬

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ষষ্ঠ জয়ের দেখা পেল কলকাতা নাইট রাইডার্স। গতকাল শনিবার তারা আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ৫৯ রানে হারায় দিল্লি ক্যাপিটালসকে।

কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে করে ১৯৪ রান। ওপেনার নিতিশ রানা দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন। অন্যদিকে সুনীল নারাইন মিডল অর্ডারে নেমে করেন ৬৪ রান।

জবাব দিতে নেমে কলকাতার বোলিং চাপের মুখে পড়ে দিল্লি। শেষ অবধি ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান পর্যন্ত করতে পারে দিল্লি। লেগ স্পিনার বরুণ চক্রবর্তী একাই নেন ৫ উইকেট। অন্যদিকে, প্যাট কামিন্স নেন ৩ উইকেট। দিল্লির হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার।