শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর সারাদিন বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে বাংলাভিশন। আজ বিজয়া দশমীর দিনে মানসুর আলম নির্ঝর-এর পরিচালনায় নাটক ‘পথের ধারে’ প্রচারিত হবে রাত ৮টা ১৫মিনিটে। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহেদ আলী সুজন প্রমুখ।
এই নাটকের গল্পটি মানবিক। মম নিম্ন আয়ের পরিবারের মেয়ে। পরিবারের আয়ের জন্য এক সময় সে বোতল আহরণের কাজ করে। একদিন ময়লার স্তুপে বোতল খুঁজতে গিয়ে একটা লাশ দেখতে পায়। তারপর কি হয় জানা যাবে নাটকের শেষে।
