বন্ধ হয়ে যাচ্ছে হাস্কিং মিল

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২১

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

উপজেলায় ১৩৭টি হাস্কিং মিলের অধিকাংশই বন্ধ হয়ে গেছে। এতে কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব চাতালের সঙ্গে জড়িত প্রায় ২ হাজারে মতো নারী ও পুরুষ শ্রমিক।

ভাই ভাই হাস্কিং মিলের চাতাল শ্রমিক আব্দুল হান্নান বলেন, কাজ না থাকায় ধার দেনা করে সংসার চালাতে হচ্ছে। উপজেলা হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, ধানের বাজার ঊর্ধ্বমুখি ও বাজারে ধানের আমদানি কম থাকায় মিলাররা মিলগুলো বন্ধ করে দিচ্ছে। উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ জানান, মিলাররা চাহিদা মতো ধান ক্রয় করতে না পারায় মিল বন্ধ করে দিচ্ছে।