বিদ্যুত্স্পৃষ্টে কৃষকের মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৪

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে শনিবার সন্ধ্যায় বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আলম হোসেন। মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে আলম হোসেন বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় তারে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।