নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
টানা বৃষ্টি ও বাতাসে নাগেশ্বরীতে রোপা আমনের ক্ষতি হয়েছে। খেতেই ঝরে পড়েছে আধাপাকা ও পাকা ধান। নুইয়ে পড়েছে ধান গাছ। অসময়ের এই বৃষ্টিতে পানি জমেছে খেতে। জমিতে জমা সে পানি দ্রত নেমে না গেলে ও রৌদ না উঠলে খেতেই পচে নষ্ট হয়ে যাবে ধান। সেনপাড়া গ্রামের কৃষক নুর ইসলাম, বিষ্ণুপদসহ অনেকে জানান, বৃষ্টিতে পানি জমে থাকা সেই খেতেই নুইয়ে পড়েছে ধান গাছ। দ্রুত পানি শুকিয়ে না গেলে নষ্ট হয়ে যাবে ধানগুলো। এতে ব্যাপক ক্ষতির সম্মুখ হব আমরা। উপজেলা কৃষি কর্মকর্তা রাজেন্দ্র নাথ রায় জানান, বর্তমানে কৃষকের খেতের অধিকাংশ ধান পেকে গেছে। নিম্নচাপ কেটে গিয়ে আকাশ ফরসা হলে তাদেরকে পাকা ধান কেটে ঘরে তোলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
