সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে প্রধান সড়ক ও গলিপথের সড়কে নির্মাণসামগ্রী রাখা, খোয়া ভাঙা ইত্যাদি কাজ রেওয়াজে পরিণত হয়েছে। রবিবার সরজমিনে দেখা যায়, শহরের প্রধান সড়ক শহিদ ডা. জিকরুল হক সড়কে বহুতল ভবন নির্মাণের জন্য খোয়া ভাঙা হচ্ছে। পাশে রাখা হয়েছে ইট, বালু। একই চিত্র দেখা যায়, শহরের মিস্ত্রিপাড়া, সাহেবপাড়া, বাঙালিপুর, মুন্সিপাড়া, কয়া গোলাহাটসহ বিভিন্ন এলাকায়। সৈয়দপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী জানান, জনদুর্ভোগ সৃষ্টি করে এ ধরনের নির্মাণ কাজ চালানোর কোনো বিধান নেই। মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, আশা করি বাড়ি নির্মাণকারীরা শুভবুদ্ধির পরিচয় দেবেন।
