নিখোঁজ নারীর লাশ জঙ্গল থেকে উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৫

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে নিখোঁজের ২০ ঘণ্টা পর জেসমিন আক্তার নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার সফিপুর এলাকার জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত জেসমিন আক্তার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পাঠানপাড়া এলাকার সুলতান উদ্দিনের মেয়ে। স্বজনরা জানায়, পূর্বচান্দরা এলাকার ওমর ফারুকের সঙ্গে তিন বছর আগে জেসমিনের বিয়ে হয়। দুই মাস আগে তাদের তালাক হয়। এরপর থেকে জেসমিন বাবা-মায়ের সঙ্গে থাকতো। শনিবার রাতে মোবাইলে ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশ গাজীপুর শহিদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।