স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৬

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জের নারায়ণপুর ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। প্রতিবেশি নারায়ণপুর ইউনিয়নের বাসুুদেবপুর গ্রামের ইদ্রিস ফকিরের ছেলে শিশিরের (১৬) বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় মামলাটি দায়ের করেছেন ধর্ষণের শিকার শিশুটির বাবা। গত ১৭ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনা ঘটে। ভেদরগঞ্জ থানার ওসি রাশেদুল বারী বলেন, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।