ক্যাপশন নিউজ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৯

পিএইচপি অটোমোবাইলস উত্পাদিত বাইক এখন থেকে কেনা যাবে অনলাইন ভিত্তিক মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডিতে। একই সঙ্গে পিএইচপি অটোমোবাইলস উত্পাদিত প্রোটন ব্র্যান্ডের গাড়িও যুক্ত হতে যাচ্ছে ইভ্যালিতে। গত শনিবার এ উপলক্ষ্যে চট্টগ্রামে পিএইচপি অটোমোবাইলস কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং পিএইচপি অটোমোবাইলসের এমডি মোহাম্মদ আখতার পারভেজ চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০

দিনাজপুরে পার্বতীপুরের নতুন বাজারে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উপশাখা গতকাল ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল