এই দিনে

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:৩৭

২৬  অক্টোবর

১৮৭৩ :শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্ম

 

বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ। বাংলার দরিদ্র কৃষকদের মহাজনি শোষণ থেকে মুক্ত করার ব্যাপারে তাঁর অবদান অবস্মরণীয়। তিনি অবিভক্ত বঙ্গে কৃষকপ্রজা পার্টির নেতৃত্বে থাকাকালে বাংলার রাজনীতিতে মধ্যবিত্ত ও শোষিত শ্রেণির প্রভাব বৃদ্ধি পায়। ১৯৫৩ সালে ক্ষমতাসীন মুসলিম লীগের বিরুদ্ধে পূর্ববঙ্গ পরিষদের নির্বাচনে অংশ নিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন। নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুলভাবে জয়ী হলে তাঁর নেতৃত্বে পূর্ববঙ্গে মন্ত্রিসভা গঠিত হয় ১৯৫৪ সালে।