এই সময়ের ছড়া
বাসুদেব খাস্তগীর
পেঁয়াজ নিয়ে এদেশ জুড়ে
ঘটল কত কাণ্ড
কারো পকেট ভরল টাকায়
কালো খালি ভাণ্ড।
একটা গেলে আরেকটা আজ
সামনে দাঁড়ায় ইস্যু
জনগণের দুর্গতিটা
ছাড়ে কি আর পিছু?
পেঁয়াজ, লবণ, সবজি, ওষুধ
কখন কাঁচা লঙ্কা
গুজব কিংবা সিন্ডিকেটে
নিত্য জাগে শঙ্কা।
‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’
প্রবাদ আছে চালু
আমজনতার ঘাড়ে এখন
নিত্য খাওয়া আলু।
