মুহম্মদ আনিসুল হক
২৬ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, সোমবার
আজ ১০ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ৮ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ১ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৮ ও ৯। শুভ বার: শনি ও মঙ্গল। শুভ রত্ন: নীলা ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। পেশাগত দিক ভালো যাবে। সামাজিক যোগাযোগ চালিয়ে যান। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ঘনিষ্ঠ কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
শত্রুপক্ষের তত্পরতা বাড়তে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সা নিন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের দিকে খেয়াল রাখুন। পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। পথ চলাচলে সতর্ক থাকুন। প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। চক্ষুসংক্রান্ত সমস্যাকে অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি আসতে পারে। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন। শরীর ভালো থাকতে পারে। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। পুরনো কোনো রোগের পুনরাক্রমণ দেখা দিতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা গ্রহণ করাই শ্রেয়।
