ঢাবি শিক্ষক জিয়ার বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২২:১১

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক জিয়াউর রহমানের বিরুদ্ধে করা মামলা তদন্তের জন্য পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে রবিবার ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। এর মধ্যে মাসিক আল বাইয়্যিনাত ও দৈনিক আল ইহসানের সম্পাদক মুহম্মদ মাহবুব আলম ও ইমরুল হাসান নামে এক আইনজীবী এসব মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে তদন্তের আদেশ দেন।