খুলনায় মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার অর্ধশত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৪:৪১

খুলনায় ১৭ জন মাদক ব্যবসায়ীসহ অর্ধশত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশ নগরীর আট থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ১৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১১১ পিস ইয়াবা, ৭৫ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেন্সিডিল ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

 

ইত্তেফাক/এএম