নীল নদের বাঁধ হয়তো উড়িয়ে দেবে মিসর

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ০০:৩৭

নীল নদের ওপর এক বিশাল জল বিদ্যুত্ প্রকল্প নির্মাণ করছে ইথিওপিয়া। নীল নদের ওপর নির্মাণাধীন ইথিওপিয়ার এই বাঁধটির নাম ‘গ্রান্ড ইথিওপিয়ান রেঁনেসা বাঁধ’। প্রতিবেশি সুদান এবং মিসরের সঙ্গে এটি নিয়ে বহু দিন ধরেই ঝামেলা চলছে ইথিওপিয়ার। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মিসর নীল নদের ওপর এই বাঁধ মেনে নেবে না এবং হয়তো তারা এই বাঁধ গুঁড়িয়ে দেবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ ইথিওপিয়া। তারা মনে করছে যুক্তরাষ্ট্র এই বিতর্কে মিসরের পক্ষ নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য ইথিওপিয়াকে এতটাই ক্ষিপ্ত করেছে যে, দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, তারা কোনো আগ্রাসনের কাছেই মাথা নত করবেন না। শনিবার ইথিওপিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেদেশে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের ব্যাখ্যা চান। —বিবিসি