ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি গতকাল রবিবার জ্বর কাঁশি ও ডায়াবেটিক রোগে অসুস্থ হলে তাকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার করোনাসহ অন্যান্য পরীক্ষা দিলে তার শরীরে করোনা পজিটিভ আসে।
স্বজনরা জানায়, বিকালে তার অবস্থার অবনতি হলে রবিবার রাতেই তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তিনি করোনা ছাড়াও ডায়াবেটিক ও কিডনী রোগে আক্রান্ত।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদাক মো. রেজাউল হক বকু করোনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম
