ক্যাপশন নিউজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৯:০৯

গুগল অ্যাপ স্টোরে রয়েছে একাধিক সাংঘাতিক অ্যাপ্লিকেশন। যা কখনই আপনার স্মার্টফোনে রাখা উচিত নয়। এই ধরনের অ্যাপ মূলত অ্যানড্রয়েড ভিত্তিক। এই ধরনের অ্যাপ আপনার ফোনের নিরাপত্তাকে বিঘ্নিত করে। আপনার ফোনের গোপন তথ্য সব সময় ট্র্যাক করছে এই সমস্ত অ্যান্ড্রয়েড অ্যাপ। এমন বেশ কয়েকটি অ্যাপ খুঁজে বের করেছে গুগল যার মধ্যে লুকিয়ে রয়েছে ম্যালওয়্যার। এই অ্যাপগুলি মূলত বেশিরভাগই গেমিং অ্যাপ। ডাউনলোডের সময় এই অ্যাপ্লিকেশন দাবি করে যে এই অ্যাপ আপনাকে গেমিং এবং ভার্চুয়াল অভিজ্ঞতা প্রদান করবে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যা আপনাকে চিন্তায় ফেলবে তা হল, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে এবং আপনার ইউপিআই পিন কী এছাড়া যাবতীয় নিরাপত্তা মূলক তথ্য ট্র্যাক করে এই ধরনের অ্যাপ। এই ধরনের বেশকিছু অ্যাপ খুঁজে বের করেছে গুগল। সোশ্যাল মিডিয়াতে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়।