কৃষকদের পাশে দাঁড়ান

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:২৪

এদেশের কৃষক শুধু কৃষিকাজেই সীমাবদ্ধ নন—তাঁরা শিল্পায়নে, কর্মসংস্থান সৃষ্টিতে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা পালন করে থাকেন। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়েছেন লাখো কৃষক। সম্প্রতি বেশ কয়েকটি জেলা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। সর্ববৃহত্ দ্বীপ জেলা ভোলায় গত ২১ অক্টোবর থেকে টানা তিন দিন বৃষ্টি আর জোয়ারের পানিতে ডুবে গেছে সবজি ও মাছের খামার। ভোলার চারদিক নদীবেষ্টিত হওয়ায় উত্তাল জোয়ার ভাসিয়ে নিয়েছে ফসল। কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতি বর্ষার অনুপস্থিতিতে যেমন কল্পনা করা যায় না, তেমনি এই বর্ষা কৃষকের জন্য অভিশাপের কারণও বটে। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য একান্ত কাম্য।

হাচান মাহমুদ শুভ, চরফ্যাশন, ভোলা