ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ প্রতিরোধে স্থাপিত স্যানিটাইজার টানেলগুলো এখন আর ব্যবহার হচ্ছে না। একইভাবে অব্যবহূত পরে আছে হাত ধোয়ার বেসিনগুলো। ঝিনাইদহ পৌরসভার মেয়র মো. সাইদুল করিম মিন্টু জানান, শহরের পাঁচটি টানেল নির্মাণ করা হয়েছিল। কালীগঞ্জ, শৈলকুপা ও কোটচাঁদপুরের টানেলগুলোও এখন ব্যবহার হচ্ছে না। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিত্ বিশ্বাস পার্থ জানান, জেলায় করোনায় আক্রান্ত বন্ধ হয়নি। সোমবার নতুন করে আরো পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, মানুষের মধ্যে করোনা ভীতি নেই। তারা কিছুই পরোয়া করছে না।
