ক্লিনিকের সামনে গর্ত দুর্ভোগে রোগীরা

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

মূল রাস্তা না থাকা ও ভবনের সামনে বড় গর্তের কারণে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী কমিউনিটি ক্লিনিকে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরজমিনে দেখা গেছে, ভবনে ঢোকার রাস্তায় বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ায় সেখানে চার ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সেবাগ্রহণকারীদের গর্ত ডিঙ্গিয়ে ক্লিনিকের ভেতর ঢুকতে হয়। ক্লিনিকে কর্মরত সিএইচসিপি বেলা দত্ত বলেন, ভবনের কিছুটা অংশ দেবেও গেছে। ভবনটিতে ধস দেখা দিতে পারে বলে আশঙ্কা করছি। এ সময় সেবা নিতে আসা মনোয়ারা খাতুন জানান, ‘আমরা ম্যাছালপলরা কেমন হইরা এই ভাঙ্গা ডেঙ্গাইয়া হাসপাতালের ভিতরে ঢুকমু। কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, বরাদ্দ এলে সংস্কার করা হবে।