ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে শীত ও বর্ষায় ভাসমান বেডে সবজি চাষ এবং চারা উত্পাদনে কৃষকরা ব্যাপক সুফল পেতে শুরু করেছে। কচুরিপানা দিয়ে ভাসমান বেড তৈরি করে সবজি ও চারা উত্পাদনের মাধ্যমে কৃষকরা লাভবান হচ্ছে। বাঘপুর গ্রামের আবদুল কাদের জানান, ভাসমান বেডে সবজি চাষ করে আগের তুলনায় এখন বেশি লাভ হচ্ছি। ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, ভাসমান বেডে সবজি চাষে কৃষকদের জন্য সহায়তা এবং পরামর্শ অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি জানান, ভাসমান বেডে সবজি চাষে কৃষক ও ভোক্তা উভয়ই লাভবান। তাছাড়া পরিবেশবান্ধব একটি চাষ পদ্ধতিও বটে।
