ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ১

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৪

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা

সরিষাবাড়ীতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক রবিন মিয়াকে (২৩) সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার দুপুর ২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ঐ গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, এক সন্তানের জননী ঐ গৃহবধূকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল সে। গত বুধবার গভীর রাতে ঐ নারীর ঘরের বেড়া কেটে ভিতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় ঐ নারী ডাক চিত্কার করলে রবিন মিয়া দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।