দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৪

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

চন্দনাইশে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন মামলার দুই বছরের দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বৈলতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ছিদ্দিক মিয়াবাড়ির আমির আহমদের ছেলে। চন্দনাইশ থানার ওসি নাসির উদ্দিন সরকার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।