কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
কমলনগরে রবিবার রাতে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রুবিনা আক্তার নিশু (১৫)। সে উপজেলার চরলরেন্স এলাকার হারুনুর রশিদের মেয়ে। কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে নিশু আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপমৃত্যুর মামলা রেকর্ড করে লাশ সোমবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
