বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা
বদরগঞ্জে জুয়া খেলা অবস্থায় স্কুলশিক্ষকসহ অপর এক জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার রামনাথপুর ইউপির বাংলারহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, তারা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া খেলে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে মামলা হয়েছে।
