বাজিতপুরমুক্ত দিবস আজ

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৩৭

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

আজ ২৭ অক্টোবর, বাজিতপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযোদ্ধাসহ শত শত জনতা ভোর ৫টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা যুদ্ধ করে বাজিতপুরকে হানাদার মুক্ত করেন; উদিত হয় স্বাধীনতার পতাকা। আর বাজিতপুর থানা কার্যালয়ে অবস্থানরত আল বদর-রাজাকারদের মধ্যে অনেকে পালিয়ে যায়, কেউ নিহত এবং জনতা অনেককে ধরে মুক্তিযোদ্ধাদের হাতে সোপর্দ করেন।