প্রথমবার বিকাশে অ্যাড মানি করলে ১০০ টাকা ক্যাশব্যাক এবং ১০০ টাকার একটি কুপন পাচ্ছেন গ্রাহকরা। ১৫ অক্টোবর থেকে ৩০ নভেম্বরের মধ্যে ১০০০ টাকা বা তার বেশি পরিমাণ অ্যাড মানি করলে এ অফার পাবেন গ্রাহক। অফারটি ব্যাংক থেকে বিকাশে কিংবা কার্ড থেকে বিকাশে টাকা আনা—উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। এই অফার চলাকালীন যেকোনো পিত্জা হাট বা কেএফসি আউটলেটে পেমেন্ট করার সময় গ্রাহক ১০০ টাকার কুপনটি ব্যবহার করতে পারবেন। তবে ন্যূনতম পেমেন্টের পরিমাণ হতে হবে ৩০০ টাকা এবং কুপন পাওয়ার ১৫ দিনের মধ্যেই তা ব্যবহার করতে হবে। —প্রেস বিজ্ঞপ্তি
