প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৪৭

এ এস এম ফিরোজ আলম সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৫৮তম সভায় প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। ফিরোজ আলম ১৯৬০ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক এবং টয়োসিস্টেম বিডি লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন। তিনি পটুয়াখালী জেলার কালাইয়ায় অবস্থিত ‘শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল’-এর প্রতিষ্ঠাতা। —প্রেস বিজ্ঞপ্তি