কাল থেকে অনলাইনে শুরু হচ্ছে মাসব্যাপী তাঁতপণ্যের প্রদর্শনী

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২১:৪৮

ইত্তেফাক রিপোর্ট

আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী তাঁত পণ্যের প্রদর্শনী যা হ্যারিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল নামে পরিচিত। করোনা পরিস্থিতির কারণে এবার নির্দিষ্ট কোনো স্থানে নয়, বরং জনসমাগম এড়াতে অনলাইনে প্রদর্শনীর আয়োজন করা হবে। এসএমই ফাউন্ডেশন এবং অ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স বাংলাদেশ (এএফডিবি)-এর যৌথ উদ্যোগে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। মেলার অনলাইন পেজ https://www.facebook.com/heritagehandloombangladesh এ তাঁতপণ্য প্রদর্শনের পাশাপাশি প্রায় ৪০টি অনলাইন স্টলে ক্রেতা-দর্শনার্থীদের জন্য পণ্য প্রদর্শন করা হবে। ‘লাইভ ফ্যাশন শো’সহ শাড়ি-লুঙ্গি-গামছা, খাদি, নকশিকাঁথা, বেনারসি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, মনিপুরী কাপড়, রাঙ্গামাটির চাকমাসহ অন্যান্য নৃগোষ্ঠীর কাপড় ও হস্তশিল্প পণ্য, পাটজাত পণ্য বাঁশ ও বেতের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে।