শরণখোলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৪৬

শরণখোলা থানায় শিশু (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার উত্তর রাজাপুর গ্রামের কলেজ ছাত্র প্রিন্স মোল্লাকে (২১) আসামি করে শিশুর বাবা বাদী হয়ে রবিবার (১৩ জানুয়ারি) রাতে মামলাটি করেন। ওই শিশুটি পঞ্চম শ্রেণির ছাত্রী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রবিবার বিকেলে প্রিন্স মোল্লা ওই মেয়েকে একা পেয়ে নারকেল দেওয়ার লোভ দেখিয়ে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়েটির চিৎকারে লোকজন এগিয়ে এলে প্রিন্স দৌঁড়ে পালিয়ে যায়।

ঘটনাটি সাজানো দাবি করে আসামির বাবা মো. শাহ্ আলম মোল্লা জানান, ‘তাদের রান্না ঘরে নারকেল পেড়ে রাখা ছিল। রবিবার বিকেল ৩টার দিকে প্রতিবেশী ওই মেয়েটি গোপনে রান্না ঘরে ঢুকে নারকেল নেওয়ার চেষ্টা করলে তার ছেলে প্রিন্স তা দেখে ফেলে। এ সময় মেয়েটিকে ধরে কয়েকটি চড়-থাপ্পড় মারে প্রিন্স। কিন্ত রাতে এ ঘটনাকে ধর্ষণের চেষ্টা বলে সাজিয়ে থানায় মামলা করা হয়।’

আরও পড়ুনঃ আওয়ামী লীগ শক্তিশালী দল এই নির্বাচনের মধ্যে দিয়ে এটাই প্রমানিত হয়: তোফায়েল

শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান, ‘ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা রুজু হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।’

ইত্তেফাক/নূহু