ছোটদের ছবি আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছে ফিলাটেলিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিএবি)। ছয় থেকে ১১ এবং ১১+ থেকে ১৭ বছর—এই দুই ক্যাটাগরিতে অংশগ্রহণের জন্য ৩১ অক্টোবরের মধ্যে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে (www.pab.org.bd ওয়েবসাইটে ঢুকে Registration PAB-Art 2020 লিংকে ক্লিক করে)। ছবি আঁকার বিষয় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’—বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন, ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে কোনো বিষয়ে ছবি আঁকা যাবে। তবে ডাকটিকিটের নকশা অনুযায়ী ছবি এঁকে দেশ, নাম এবং ডাকটিকিটের মূল্যমান বাংলা ও ইংরেজিতে লিখতে হবে। ছবির পেছনে থাকতে হবে শিল্পীর নাম, বিদ্যালয়ের নাম ও শ্রেণি। সর্বনিম্ন A৩ সাইজের আর্ট পেপারে (১৭ ইঞ্চি বাই ১২ ইঞ্চি) ছবি এঁকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে পাঠাতে অথবা সরাসরি জমা দেওয়া যাবে: তাপস কান্তি গোলদার, উপপরিচালক (প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস, ৬০ কাকরাইল, ঢাকা-১০০০। —প্রেস বিজ্ঞপ্তি
