মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ২২:২৬

রোকেয়া বেগম

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের মা ও অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মরহুম আবদুর রাজ্জাকের স্ত্রী রোকেয়া বেগমের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ১৯৯৪ সালের এই দিনে তিনি মারা যান। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাগুরার শ্রীরামপুর গ্রামে মরহুমার বাড়িতে আজ কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মরহুমার পরিবারের পক্ষ থেকে হাসান জাহিদ তুষার তার মায়ের আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।