খেজুরপাতার পাটি, ব্যাগ, ঝুড়ি বা হাতপাখার চাহিদা দেশ জুড়ে। এসব পণ্য তৈরি করে গ্রামের নারীদের হয় বাড়তি উপার্জন। হয়তো সংসারের সব খরচ ওঠে না; কিন্তু অবসর সময়ে এসব পণ্য তৈরি করে যা পান তা দিয়ে কিছুটা হলেও সংসারে আসে গতি। তাই খেজুরপাতা সংগ্রহ করে বাড়ি ফিরছেন তারা। ছবিটি রাজশাহী নগরীর সিটি বাইপাস ডাবতলা এলাকার —আজাহার উদ্দিন