বিশিষ্ট লেখক ও গবেষক কামরুজ্জামান লিটন সম্পাদিত ‘কবিতায় শেখ হাসিনা’ গ্রন্থ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে। এ গ্রন্থের ভূমিকা লিখেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি।
‘কবিতায় শেখ হাসিনা’ গ্রন্থে কবীর চৌধুরী, সৈয়দ শামসুল হক, নির্মলেন্দু গুণ, মহাদেব সাহা, বেলাল চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, ইয়াফেস ওসমান, কামাল চৌধুরী, অসীম সাহা, জাহিদুল হক, আনোয়ারা সৈয়দ হক, রবীন্দ্র গোপ, কাজী রোজী, নাসির আহমেদ, অঞ্জনা সাহা, কামরুজ্জামান লিটন, কামাল বারি, হাসিনা সরকারসহ অনেকের কবিতা এ গ্রন্থে প্রকাশিত হয়েছে। গ্রন্থের প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। —প্রেস বিজ্ঞপ্তি
