সিরিয়ার বিদ্রোহী প্রশিক্ষণ শিবিরে বিমান হামলায় নিহত অন্তত ৪০

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০০:৩৩

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০ জন। বিদ্রোহী গ্রুপ দাবি করেছে, রাশিয়া এই হামলা চালাতে পারে। তুরস্ক সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী ফাইলাক আল শামের সংগঠনটির সামরিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে। গতকাল সোমবার এ প্রশিক্ষণ কেন্দ্রটি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়। ফাইলাক আল শামের মুখপাত্র ইউসেফ হামুদ জানান, নিহতদের মধ্যে ঐ প্রশিক্ষণ শিবিরের নেতারাও রয়েছেন। ইদলিবের সিভিল ডিফেন্স গ্রুপ হোয়াইট হেলমেটের পরিচালক মুস্তাফা আল ইউসেফ জানান, অন্তত ৩৫ যোদ্ধা নিহত হয়েছে এবং আরো ৫০ জন আহত হয়েছে। আরো পাঁচ জন নিহত হলেও তাদের পরিচয় জানা যায়নি। —আলজাজিরা