আনসার আল ইসলামের এক সদস্য গ্রেফতার

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ০০:৩৪

রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতের নাম মিজানুর রহমান মিজান (৩০)।

র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী জানান, রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে র্যাব-৪-এর একটি দল মধুবাগ এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের সদস্য মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী সম্পর্কিত বই, ল্যাপটপ, সিপিইউ, পেনড্রাইভ ও  মোবাইল ফোন উদ্ধার করা হয়।