মোহাম্মদ সারবিন মুন্সী
সহকারী অধ্যাপক, ইংরেজি
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
ইংরেজি ভাষায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই
completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে
শিক্ষার্থী বন্ধুরা, আমরা completing sentence- এর নিয়মগুলো পর্যায়ক্রমে শিখবো।
কিছু কথা প্রথমে বলে রাখি,
ইংরেজি ভাষায় যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই completing sentence-এর উপর কিছু প্রশ্ন দেওয়া হয়ে থাকে। অনেকেই সঠিক উত্তর দিতে পারেন না; কিংবা কীভাবে এবং কী ব্যবহার করে sentence-টি complete করা যায় তা বুঝে উঠতে পারেন না। তবে নিচের নিয়মগুলো আয়ত্তে এনে রীতিমতো চর্চা করলে অতি সহজেই sentence complete করার কৌশল অর্জিত হবে। তাছাড়া, এই নিয়মগুলো English grammar- এর অন্যান্য অংশের জন্য সমানভাবে প্রযোজ্য এবং শিক্ষার্থীদের English sentence ও structure সম্পর্কে সম্যক ধারণা দিতে সক্ষম।
Too ———- to অথবা Enough ———- to (অর্থ: এতো----- যে)
Rule 01: Too —— to অথবা enough ——- to ব্যবহার করে simple sentence গঠন করা হয়। মনে রাখতে হবে যে, adjective বা adverb- এর পূর্বে too বসে এবং পরে enough বসে। তাছাড়া noun-এর পূর্বে too much/too many/enough বসে। এদের structure ও উদাহরণ নিচে দেওয়া হলো:
a) Sub + verb + too + adj / adv + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
b) Sub + verb + adj / adv + enough + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
c) Sub + verb + enough / too much / too many + noun + (for + personal object) + to + verb-এর base form + অন্যান্য
Simple Sentence
The man was too weak............ (to walk).
Independent Clause Infinitive Phrase
a. The man was too weak —————. He took the help of others for walking. Ans. to walk alone
b. The load is too heavy for her —————. She hired a van to carry the load. Ans. to carry
c. —————- to complete in time. He will need more time to complete.
Ans. He works too slowly
d. He has too much money to —————. His purchase is not always wise. Ans. purchase anything anytime
e. Lina is strong enough to ————-. Nobody dares to fight her.
Ans. defeat anybody
f. Rifat had enough intelligence ————-. It troubled many others of his office.
Ans. to solve the problem
Practice Yourself:
a. Jerry had enough intelligence ————-. It would help him to do the work successfully.
b. ‘Digital Success in English’ is too important a book ————-. Reading this book helps many to get A+.
c. At times it creates too many troubles for me ————-. Overcoming those troubles is not easy.
d. He has too much money to ————. It may help him to go somewhere easily.
e. It creates too many problems for me ———-. I may need my teacher’s help.
