দিলীপ কুমার রায়, সহকারী শিক্ষক
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগামী ২০২১ সালের এসএসসি পরীক্ষার মানবিক বিভাগের বন্ধুদের প্রস্তুতির জন্য আজ ‘ভূগোল ও পরিবেশ’ অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো, পরীক্ষায় ভালো করতে এগুলো মনোযোগ দিয়ে দেখবে।
বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
১। (ক) বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত ?
(খ) বাংলাদেশের আয়তন ব্যাখ্যা কর ।
(গ) বাংলাদেশের সীমারেখা আলোচনা কর ।
(ঘ) চিত্রে উল্লেখিত A চিহ্নিত স্থানটির সাথে দেশের মধ্যাঞ্চলের বসবাসের সুযোগ-সুবিধা বিশ্লেষণ কর ।
উদ্দীপক:রহিমের চাচা সরকারি অফিসে কাজের সুবাদে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে বসবাস করে আসছেন। একবার যে অঞ্চলে পোষ্টিং হল তাতে দেখলেন অনেক ছোট ছোট পাহাড় রয়েছে এবং এগুলোর উচ্চতা ৩০-৯০ মিটার ।
২। (ক) টিলা কী ?
(খ) প্লাইস্টোসিন কালের সোপান বলতে কী বোঝ ? ব্যাখ্যা কর ।
(গ) রহিমের চাচার পোস্টিংকৃত স্থানটির ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা কর ।
(ঘ) বাংলাদেশের ভূ-প্রকৃতির কোন অঞ্চলটি দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখে বলে তুমি মনে কর ? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৩ নং প্রশ্নের উত্তর দাও
৩। (ক) বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয় ?
(খ) বাংলাদেশের নদীগুলোর গতিপথ দক্ষিণমুখী হওয়ার কারণ কী ? ব্যাখ্যা কর ।
(গ) P চিহ্নিত স্থানটি দিয়ে কোন নদী বাংলাদেশে প্রবেশ করেছে? এর গতিপথ আলোচনা কর ।
(ঘ) তুমি কী মনে কর q চিহ্নিত স্থানটিতে একটি স্থাপনা রয়েছে যা আমাদের দেশের উন্নয়নের গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে? তোমার মতামত ব্যক্ত কর ।
উদ্দীপক:আনিসের গ্রামের বাড়ী বরিশাল জেলায়। পেশাগত কারণে ঢাকায় অবস্থান করেন । তিনি যাতায়াতের মাধ্যম নদীপথকেই বেছে নেন । বাড়ি যাওয়া-আসার সময় তিনি লক্ষ্য করেন যে প্রতিনিয়তই নদীগুলো ভাঙ্গনের কবলে পড়ে নাব্যতা হারাচ্ছে । এতে তার চিন্তা হয় ।
্ল্ল৪। (ক) ফেনী নদীর উত্পত্তি কোথায় ?
(খ) নদী ও জলাশয় ভরাটের কারণগুলো কী ? ব্যাখ্যা কর ।
(গ) আনিসের দেখা নদী ও জলাশয়ের ভরাটের ফলে কী কী প্রভাব পরিলক্ষিত হয় ?
আলোচনা কর ।
(ঘ) নদী ও জলাশয়গুলো ভরাট কীভাবে প্রতিরোধ করা যায় বলে তোমার মনে হয় ? আনিসের দৃষ্টিতে বিশ্লেষণ কর ।
৫। (ক) আবহাওয়া ও জলবায়ু বলতে কী বোঝ ?
(খ) মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য কী ?
(গ) বাংলাদেশের সবচেয়ে উষ্ণ ঋতুতে বৃষ্টিপাত ও জলবায়ুর কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় ? আলোচনা কর ।
(ঘ) তুমি কী মনে কর বাংলাদেশের বৃষ্টিপাত এবং বর্ষাকাল মৌসুমী বায়ুর মাধ্যমে ঘটে থাকে ? বিশ্লেষণ কর ।
