ছিটকে গেলেন রোহিত-ইশান্ত

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:৩৪

n ভারতের অস্ট্রেলিয়া সফর

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চোটের কারণে কোনো সংস্করণের দলে নেই ওপেনার রোহিত শর্মা ও পেসার ইশান্ত শর্মা।

গত সপ্তাহে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। আইপিএলে দলের সবশেষ দুই ম্যাচে খেলতে পারেননি মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক। আর টুর্নামেন্টের শুরুর দিকে পেশির চোটে ছিটকে পড়েন ইশান্ত। বেঙ্গালুরুতে চলছে তার পুনর্বাসন।

অস্ট্রেলিয়া সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট খেলবে ভারত। সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে, ২৭ নভেম্বর সিডনিতে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা সফরের।

প্রথম বারের মতো জাতীয় দলে ডাক পাওয়া বরুণ চক্রবর্তী আছেন টি-টোয়েন্টিতে। টেস্ট দলে ফিরেছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব। ঋষাভ পান্তকে কেবল টেস্ট দলে রাখা হয়েছে, টেস্টে আছেন ঋদ্ধিমান সাহাও। টেস্ট দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার মোহাম্মদ সিরাজ।

n ভারত টি-টোয়েন্টি দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক ও কিপার) শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, সাঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, দিপক চাহার, বরুণ চক্রবর্তী।

n ভারত ওয়ানডে দল

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুবমান গিল, লোকেশ রাহুল (সহঅধিনায়ক ও কিপার), শ্রেয়াস আইয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগারওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চেহেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদিপ সাইনি, শার্দুল ঠাকুর।

n ভারত টেস্ট দল:

বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বীশ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), হনুমা বিহারি, শুবমান গিল, ঋদ্ধিমান সাহা, রিশাব পান্ত, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নবদিপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ সিরাজ।