স্পোর্টস ডেস্ক
লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ড্রাফট হয়েছে এক সপ্তাহও হয়নি। এর মধ্যেই নাম প্রত্যাহার করে নিয়েছেন এক ঝাঁক ক্রিকেটার। এ তালিকায় আছেন আন্দ্রে রাসেল, ফাফ ডু প্লেসিস, ডেভিড মালান, ডেভিড মিলার ও মানবিন্দর বিসলা।
জাতীয় দলের খেলার কারণে শ্রীলঙ্কার টুর্নামেন্টটিতে থাকছেন না ডু প্লেসিস, মিলার ও মালান। এ ড্রাফটের পর চূড়ান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজ। ২৭ নভেম্বর থেকে হবে এ সিরিজ। এলপিএল শুরু ২১ নভেম্বর থেকে। রাসেল নাম সরিয়ে নিয়েছেন চোটের কথা বলে। হাঁটুর চোটের কারণে চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত ১৮ অক্টোবরের পর আর খেলেননি রাসেল। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটকে অনেক আগেই বিদায় জানানো বিসলার নাম প্রত্যাহারের আনুষ্ঠানিক কারণ জানা যায়নি।
