অবসরের পর থেকে অবসাদে জনসন

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২০:৩৫

ক্যারিয়ার তার খুব লম্বা নয়। তবে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ৭৩টি টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরপরও তিন বছর আইপিএল ও বিগ ব্যাশ খেলে সব ধরনের ক্রিকেটকে গত মৌসুমে বিদায় বলেছেন মিশেল জনসন। আর এই অবসরের পর থেকেই ভয়াবহ এক অবসাদে আক্রান্ত হয়েছেন এই সাবেক ফাস্ট বোলার। সম্প্রতি এক সাক্ষাত্কারে খোলামেলাভাবেই বলেছেন, জীবনে বেঁচে থাকার জন্য কোনো প্রেরণাই পাচ্ছিলেন না, ‘অবসর নেওয়ার পর জীবনটা অনেক কঠিন হয়ে গেছে। হঠাত্ করেই আমি আবিষ্কার করেছি, আমার করার কিছু নেই। আমি বেঁচে থাকার জন্য কোনো প্রেরণা পাচ্ছিলাম না।’