এই সময়ের ছড়া
সুজন বড়ুয়া
হাহাকার চারদিকে হাহাকার
চাই চাই ভ্যাকসিন করোনার,
কেটে গেল নয় মাস
এখনো করোনা ত্রাস—
দেশে দেশে ঘরে ঘরে
মানুষকে তাড়া করে,
উপায় কী নিরাপদে বাঁচবার,
দিকে দিকে মানুষের হাহাকার।
চলমান গবেষণা
অবিরাম আলোচনা
করোনার ভ্যাকসিন
আমেরিকা নাকি চীন
করবে আগে কে আবিষ্কার,
এইদিকে সবকিছু জেরবার।
আবার বলছে কেউ
আসছে দ্বিতীয় ঢেউ
আসছে প্রবল বেগে
কাটে দিন উদ্বেগে,
আমাদের কী হবে এবার!
দেশ গ্রাম হবে কি উজাড়?
হায় তবে করোনার ভ্যাকসিন,
সত্যি কি সোনার হরিণ?
