পুবাইল মীরেরবাজারে বাসস্ট্যান্ড কই?

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:০৮

গাজীপুর জেলার পুবাইল মীরেরবাজারে নেই বাসস্ট্যান্ড। বাস এসে দাঁড়ায় রাস্তার ওপর, যাত্রীরা ঝুঁকি নিয়ে ওঠানামা করেন। গাড়ি আসা-যাওয়ার সময় রাস্তায় পাশাপাশি দাঁড়ালে মীরেরবাজার চৌরাস্তায় সৃষ্টি হয় অসহনীয় যানজট। ঢাকা-ভৈরব, নরসিংদী-ব্রাহ্মণবাড়িয়া, সিলেট ও গাউছিয়া-গাজীপুর, ঢাকা বাইপাস সড়কে প্রতিদিন চলছে হাজার হাজার গাড়ি। সড়ক ও জনপথের খালি জায়গা সংস্কার করে গণপরিবহনের স্ট্যান্ড করা হলে যানজট ও যাত্রীদের ওঠানামায় ঝুঁকি কমবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

জিয়াউল হক সরকার

পুবাইল, গাজীপুর