ইত্তেফাক রিপোর্ট
শিল্প তথা অর্থনীতির স্বার্থে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে একসঙ্গে কাজ করবে ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী ডিসিসিআই ও বিইউপি যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা, মেলাসহ বিভিন্ন বাণিজ্য আলোচনা সভার আয়োজন করবে। এ ছাড়া ডিসিসিআই বিইউপির শিক্ষার্থীদের জন্য হাতে কলমে শিক্ষার (ইন্টার্ন) সুযোগ দেবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ, বিইউপির উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, বিইউপির প্রফেসর অব বঙ্গবন্ধু চেয়ার ও শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন প্রমুখ।
