স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের মুনাফা কমেছে

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ইনসিওরেন্সের চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ দশমিক ৮৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ দশমিক ৯৮ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ১৩ টাকা বা ৬ শতাংশ কমেছে। এদিকে চলতি বছরের তৃতীয় প্রান্তিকের তিন মাসে, অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৭৮ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৮২ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ০৪ টাকা বা ৫ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৭ টাকার।