পাকা সড়কের অভাবে জনদুর্ভোগ

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:২৮

রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগঞ্জ উপজেলার নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কটি পাকা না হওয়ায় জনদুর্ভোগ হচ্ছে। নয়নপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম, হানাফিয়া দাখিল মাদ্রাসার মাও. আলমগীর হোসেন বলেন, ‘বৃষ্টি হলে দেড় কিলোমিটা  কাঁচা সড়কে কাদাপানি জমে থাকে। এতে শিক্ষার্থীরা স্কুল-কলেজ, মাদ্রাসায় যেতে দুর্ভোগে পড়ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে।’ ইছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন বলেন, ‘এই গ্রামের বাসিন্দারা পাকা সড়কের অভাবে দুর্ভোগে আছেন। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলে সড়কটি পাকা করার ব্যবস্থা করা হবে।’