বিদ্যুতের ভূতুড়ে বিল বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২১:৩০

স্টাফ রিপোর্টার, রাজশাহী

উত্তরবঙ্গে বিদ্যুত্ সরবরাহকারী সেবা সংস্থা ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) ভূতুড়ে বিলের ভোগান্তি বন্ধ ও গ্রাহকসেবা নিশ্চিত করে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার রাজশাহী মহানগরীর হেতেমখা এলাকার নেসকোর প্রধান কার্যালয়ের সামনে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। একই দাবিতে আজ বুধবার প্রধানমন্ত্রী এবং বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেবে সংগ্রাম পরিষদ। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে কর্মসূচিতে পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।